নতুন সংসার সাজাতে অত্যাবশ্যকীয় ১০ টি ফার্নিচার
বিয়ে মানে একটি নতুন জীবনের সূচনা । আর এই নতুন জীবনের সবচেয়ে বাস্তব আর সুন্দর অংশ হলো নিজের ছোট্ট একটি ঘর । নিজের ঘরটাকে নিজের মনের মতো সাজাতে কে না চায় বলুন? তবে নতুন দম্পতিরা ঘর সাজাতে প্রায়ই কনফিউজড হয়ে যায়। কী ফার্নিচার দরকার , কোনটা কোন জায়গায় রাখলে ঘরটা বড় ও সুন্দর লাগবে,ফার্নিচারের ডিজাইন আর গুণগত মান নিয়ে চিন্তা তো আছেই।
চলুন শুরু করি একটা গল্প দিয়ে ।পাশের বাসার সোহেল ভাই, বিয়ে করেছেন কিছুদিন হলো।প্রথম প্রথম সব কিছু বেশ ভালোই চলছিলো, বিছানা ছাড়া ঘরে তেমন কিছুই ছিলো না, তবু মনে হতো রাজপ্রাসাদে থাকে। দুজনে মিলে রাতের বেলা বারান্দায় চেয়ারে বসে চা খায়,গল্প করে… তবে কিছুদিন পরেই শুরু হয় আসল ঝামেলা। ঘরে কাপড় রাখার আলমারি নাই, একসাথে খাওয়ার জন্য ঠিকমতো বসার জায়গা নাই! সোফার চিন্তা তো মাথায়ই আসে নি।
আজকের ব্লগে আমরা জানবো নতুন দম্পতির জন্য ঘর সাজাতে সবচেয়ে প্রয়োজনীয় ৫টি ফার্নিচার — যেগুলো আপনার নতুন জীবনকে আরামদায়ক ও আকর্ষণীও করে তুলবেঃ-
১.বেডঃ
নতুন দম্পতির জন্য এটা সবচেয়ে অপরিহার্য ফার্নিচার। দিনটা শুরু হয় এই বিছানা থেকেই। তাই বেড কেনা কোনো সাধারণ বিষয় না—ভুল বেছে নিলে প্রতিদিন ভোগান্তি, সঠিক বেছে নিলে প্রতিদিন স্বস্তি । নতুন দম্পতির জন্য সবচেয়ে ভালো হয় কুইন বা কিং সাইজ কাঠের বেড, সাথে স্টোরেজ স্পেস থাকলে ভালো সুবিধা পাওয়া যায়। এতে করে ঘরের জায়গাও বাঁচে আর বাড়তি জিনিস যেমন চাদর, বালিশ, কম্বল সহজে গুছিয়ে রাখা যায়।

বেড কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি:
- ঘরের মাপ দেখে বেড সাইজ বেছে নিন—চারপাশে যেন কমপক্ষে ২ ফুট খালি জায়গা থাকে ।
- কাঠের গুণমান চেক করুন—সেগুন, মেহগনি বা সলিড উড হলে সবচেয়ে টেকসই ।
- স্টোরেজ আছে কিনা দেখে নিন, ড্রয়ার টাইপ নাকি হাইড্রোলিক—যেটা আপনার জন্য সুবিধাজনক।
- হেডবোর্ড নরম হলে আরামদায়ক হয়।
২.ডাইনিং টেবিল:
নতুন সংসারে একটা ছোট্ট ডাইনিং টেবিল থাকা অতি প্রয়োজনীয়। ব্যস্ত জীবনে খাওয়ার সময়টা অন্তত দুজনে একসাথে কাটানো উচিৎ। এমনকি ঘরে অতিথি এলে এক কাপ চায়ের সাথে কিছুক্ষন গল্পগুজব করা যায়।

ডাইনিং টেবিল কেনার সময় কয়েকটা জিনিস ভেবে নেওয়া জরুরি:
- সাইজ: একদম শুরুতে ২ বা ৪ চেয়ারের ছোট সেট নিলেই ভালো। ঘরের কোণে সহজেই বসে যায়।
- ম্যাটেরিয়াল: যদি দেখতে একটু আধুনিক আর মজবুত কিছু চান, তাহলে কাঠের বা গ্লাস-টপ মেটাল ফ্রেম ভালো অপশন।
- স্টোরেজ টেবিল: কিছু টেবিলের নিচে ছোট ড্রয়ার বা শেলফ থাকে—যেখানে টিস্যু, চা-চিনি, রানার বা ছোট আইটেম রাখা যায়।
- ভাঁজ করা যায় কিনা (ফোল্ডেবল): ছোট বাসায় থাকলে ফোল্ডেবল টেবিল বেছে নিতে পারেন, ব্যবহার না করলে একপাশে গুটিয়ে রাখা যাবে।
- চেয়ারের কমফোর্ট: চেয়ারগুলো যেন আরামদায়ক হয়, আর কাভার ওয়াশেবল হলে পরিষ্কার করতে সুবিধা হয়।
৩.সোফা কাম বেডঃ
একটা সোফা কাম বেড মানেই স্মার্ট চয়েস। অনেক সময় ছোট বাসায় যায়গা কম থাকে।(যদি পর্যাপ্ত যায়গা থাকে তাহলে আপনি সোফা বা L shape সোফা নিতে পারেন।)
এটা শুধু বসার জন্য না, বরং গেস্ট এলে শোবার ব্যবস্থা, ল্যাপটপ নিয়ে কাজ করার স্পট, কিংবা দুজনে বসে চা খাওয়ার জায়গাও।

কেনার আগে দেখে নিন
- ফ্রেম যেন শক্ত হয় – কাঠ বা মেটাল
- সিট ও কুশন আরামদায়ক কিনা
- ফোল্ডিং মেকানিজম ঠিকভাবে কাজ করছে কি না
- washable cover থাকলে বেস্ট
৪.ওয়ারড্রোবঃ
নতুন সংসার মানেই দুজন মানুষের জিনিস—জামা, ব্যাগ, শাড়ি, জুতো—আর সবই ছড়িয়ে ছিটিয়ে!
তখনই বুঝবেন,সবকিছু গুছিয়ে রাখতে আর প্রয়োজনে হাতের কাছে পেতে একটা ওয়ারড্রোব কতটা দরকার।

ভালো ওয়ারড্রোব চেনার উপায়
- কাঠ/laminated MDF হলে টেকসই হয়
- স্লাইডিং ডোর হলে জায়গা বাঁচে
- ড্রয়ার, হ্যাঙ্গার রড, শেলফ এগুলো থাকলে ভালো
- আয়না হলে ঘরও বড় দেখায়
৫.ড্রেসিং টেবিলঃ
নতুন সংসারে একটা ছোট ড্রেসিং টেবিল মানে নিজেকে গুছিয়ে রাখার জায়গা। বিশেষ করে মেয়েদের সাজগোজের সময় আয়না দরকার হয়।সেইসাথে প্রসাধনী, চুলের ক্লিপ, জুয়েলারি সব সুন্দরভাবে স্টোর করতে পারবেন।

কী দেখে কিনবেন?
- আয়না বড় ও ক্লিয়ার কিনা
- টেবিলের নিচে বা পাশে ড্রয়ার আছে কিনা
- সিট হলে আরাম করে ব্যবহার করা যায়
- হালকা লাইটিং হলে ড্রেসিং টেবিল থেকে আলাদাই লুক আসে
ঘর সাজানো শুধু শখ না, এটা একটা প্রয়োজন।
আর সেই প্রয়োজন মেটাতে কিছু ফার্নিচার একেবারেই অপরিহার্য—যেগুলো না থাকলে ঘর কেবল দেয়াল আর মেঝের মাঝে সীমাবদ্ধ থেকে যায়।
আপনাদের ঘর হোক ভালোবাসায় ভরা ও শান্তিতে পরিপূর্ণ । নতুন সংসারের প্রতিটা দিন হোক আনন্দ আর সুখময়।
Exclusive Offer ও Free Guide পেতে নিচের ফর্মটি পূরণ করুন
বিছানা-বালিশ তো কিনে ফেলেছেন। কিন্তু রিমোট রাখার জায়গা কই?
বিয়ের পর ঘর সাজাতে ছোটখাটো জিনিসগুলোই সবচেয়ে বেশি ঝামেলায় ফেলে!
👉 এই বোনাস গাইডে এমন কিছু ফার্নিচার নিয়ে বলা হয়েছে, যেগুলো ছোট হলেও কাজে দেয় বড়!
📎 এখনই পড়ুন: “৫টি ছোট কিন্তু দরকারি আসবাব!”






